শুরুতে সূচকের ওঠানামার প্রবণতা ডিএসইতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের ওঠানামা প্রবণতায় আজ সোমবার লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বেলা ১১টায় লেনদেনের আধা ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এতে সূচক কমেছে। তবে শুরুতে সূচক বেড়েছিল ডিএসইতে।

ডিএসই সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ২৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫,৩০৭ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। ১০ মিনিটে সূচক বাড়ে ৩৪ পয়েন্ট। এরপর সূচক নিম্নমুখী হয়, যা এখনো অব্যাহত রয়েছে।

এই সময়ে ডিএসইতে ২৬১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৮৯টির দাম বেড়েছে। কমেছে ১৪৩টির। অপরিবর্তিত রয়েছে ২৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

এই সময় পর্যন্ত ডিএসইতে ১৫৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আধা ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে গোল্ডেন সন, ফ্যামিলি টেক্স, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, সিটি ব্যাংক, জেনারেশন নেক্সট ফ্যাশন, এমজেএল বিডি, স্কয়ার ফার্মা, সামিট পাওয়ার প্রভৃতি।