শেয়ারবাজারে ঈদের ছুটি ১৫-২০ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৫ থেকে ২০ জুলাই দেশের পুঁজিবাজারে ছুটি থাকবে। এ সময়ে দুই স্টক এক্সচেঞ্জের কার্যক্রম ও লেনদেন বন্ধ থাকবে। ঈদের ছুটি শেষে ২১ জুলাই থেকে যথারীতি উভয় স্টক এক্সচেঞ্জের কার্যক্রম ও লেনদেন শুরু হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে জানা গেছে, ঈদের পর উভয় স্টক এক্সচেঞ্জের অফিস সকাল সাড়ে নয়টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত চলবে। আর লেনদেন হবে সকাল সাড়ে ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত।
পবিত্র রমজান উপলক্ষে বর্তমানে দুই স্টক এক্সচেঞ্জে সকাল সাড়ে ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত লেনদেন হচ্ছে।