শেষ কার্যদিবসেও ঊর্ধ্বমুখী দুই পুঁজিবাজার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সপ্তাহের শেষ কার্যদিবসেও ঊর্ধ্বমুখী ঢাকার পুঁজিবাজার। চলতি সপ্তাহে টানা তিন কার্যদিবস সূচক বেড়েছে ডিএসইতে। আজও সেই ধারাবাহিকতা লক্ষ করা যাচ্ছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ ডিএসইএক্স সূচক ৪ পয়েন্টের মতো বেড়ে অবস্থান করছে ৪৫৭৯ পয়েন্টে। লেনদেন এখন পর্যন্ত ১৭৫ কোটি টাকা ছাড়িয়েছে। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে এখন পর্যন্ত দর বেড়েছে ১১৭টির, কমেছে ১২৭টির, আর অপরিবর্তিত আছে ৬৪টির দর।
গেল তিন কার্যদিবসে ডিএসইতে সূচক বাড়ে ৫০ পয়েন্টের মতো। গত কার্যদিবস ডিএসইএক্স সূচক ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪৫৭৫ পয়েন্টে।
অন্যদিকে ঊর্ধ্বগতি লক্ষ করা যাচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও। দুপুর ১২টা নাগাদ সার্বিক সূচক বেড়েছে ২৬ পয়েন্ট। ইতিমধ্যে মোট লেনদেনের পরিমাণ সাড়ে নয় কোটি টাকা ছাড়িয়েছে। সূত্র: ডিএসই সিএসই ওয়েবসাইট