শেয়ারবাজার আজও ঊর্ধ্বমুখী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা দ্বিতীয় দিনের মতো আজ বুধবারও শেয়ারবাজার ঊর্ধ্বমুখী।
লেনদেনের শুরু থেকে দেশের উভয় শেয়ারবাজারেই বেশির ভাগ শেয়ারের দাম বাড়তির দিকে। বেলা সাড়ে ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে ৩৮ দশমিক সাত পয়েন্ট বেড়ে ডিএসই এক্স সূচক দাঁড়িয়েছে চার হাজার ৫৬৫। মোট লেনদেন হয়েছে ১৫০ কোটি টাকারও বেশি। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে একই সময় ৩৬ পয়েন্ট বেড়ে সিএসসি এক্স সূচক দাঁড়িয়েছে আট হাজার ৫৮৩। মোট লেনদেন হয়েছে ১১ কোটি টাকার কিছু বেশি।