শেয়ার কেলেঙ্কারি, সাবিনকো কর্মকর্তার খালাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেয়ার কেলেঙ্কারি মামলায় সাবিনকো প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক কুতুবউদ্দিনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। আজ সোমবার সকালে শেয়ারবাজার সংক্রান্ত মামলা নিষ্পত্তির জন্য গঠিত বিশেষ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
ট্রাইব্যুনালের বিচারক হুমায়ূন কবির এ আদেশ দেন। মামলার বাদী পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নিযুক্ত আইনজীবী মাসুদ রানা বলেন, কুতুবউদ্দিনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
প্রতিষ্ঠানটির বিরুদ্ধে শেয়ারবাজারে কেলেঙ্কারির অভিযোগে মামলা রয়েছে।