শেয়ার বাজার আজও নিম্নমুখী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের দুই শেয়ার বাজারের সূচক টানা তৃতীয় দিনের মতো নিম্নমুখী রয়েছে। গত সপ্তাহের শেষ দিন থেকে সূচকের এই নিম্নমুখী প্রবণতা শুরু হয়েছে। আজ সোমবার বেলা দেড়টা পর্যন্ত এই দুই শেয়ার বাজারের সূচক নিম্নমুখী।
দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসই এক্স সূচক ১৫ দশমিক ৮৪ পয়েন্ট কমে চার হাজার ৮২৮ দশমিক ৫১ পয়েন্টে দাঁড়িয়েছে। বেলা দেড়টা পর্যন্ত ৪৪২ কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছে। সর্বমোট হাতবদল হয়েছে ৩১৭টি শেয়ার, যার ৯০ টির দাম বেড়েছে, ১৮২ টির দাম কমেছে। অপরিবর্তিত আছে ৪৫টি কোম্পানির শেয়ার দর।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ৫৩ পয়েন্ট কমে ১৪ হাজার ৮২৪ পয়েন্টে অবস্থান করছে। এই বাজারে লেনদেন হয়েছে ৩৪ কোটি ৯৮ লাখ টাকার মোট ২৪৭টি কোম্পানির শেয়ার। এর মধ্যে দাম বেড়েছে ৭১ টির, দাম কমেছে ১৪৩ টির এবং অপরিবর্তিত আছে ৩৩টি কোম্পানির শেয়ার দর।