শেয়ারধারীদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারধারীদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ এবং ১৫ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। গাজীপুরের কালিয়াকৈরের কারখানায় গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির ৪৮তম বার্ষিক সাধারণ সভায় এ ঘোষণা দেওয়া হয়েছে।
স্কয়ার ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী। প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান রত্না পাত্র, স্বতন্ত্র পরিচালক এম সেকেন্দার আলী ও নিহাদ কবির, পরিচালক (অর্থ ও হিসাব) মো. কবির রেজা এবং কোম্পানির সচিব খন্দকার হাবিবুজ্জামান সভায় উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, ২০১৩-১৪ অর্থবছরে কোম্পানির মোট মুনাফা হয়েছে ৯১৮ কোটি ২৭ লাখ টাকা। আর কর-পূর্ব নিট মুনাফা এবং কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে যথাক্রমে ৫৫০ কোটি ৪৪ লাখ এবং ৪০৩ কোটি ১৮ লাখ টাকা। এই সময়ে প্রতিষ্ঠানটির নিট বিক্রি ১৬ দশমিক ৪৩ শতাংশ এবং নিট মুনাফা ১৭ দশমিক ৯০ শতাংশ বেড়েছে।