শেয়ারবাজার আজও ঊর্ধ্বমুখী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা চতুর্থ দিনের মতো আজ বুধবারও শেয়ারবাজারের লেনদেন ঊর্ধ্বমুখী। বাড়ছে সূচকও।
সকাল সাড়ে ১০টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর পর ঘণ্টাখানেক সূচক নিম্নমুখী হলেও পরে তা বাড়তে থাকে। দুপুর ১২টায় ২৬ পয়েন্ট বেড়ে ডিএসই এক্স সূচক দাঁড়িয়েছে চার হাজার ৮৯৭। এরই মধ্যে লেনদেন হয়েছে ৩৪০ কোটি টাকার বেশি। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই সময় ৬১ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে সার্বিক সূচক ১৫ হাজার ছাড়িয়েছে। মোট লেনদেন হয়েছে ২৮ কোটি টাকার কিছু বেশি।