শেয়ারবাজার আবার ইতিবাচক ধারায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ পর্যন্ত ইতিবাচক ধারা বজায় রেখেই শেয়ারবাজারে শেষ হলো সপ্তাহের শেষ দিনের লেনদেন। এতে দুই স্টক এক্সচেঞ্জেই বেড়েছে সূচক। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমলেও বেড়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ঢাকার শেয়ারবাজারে ডিএসইএক্স সূচক গতকাল বুধবারের চেয়ে প্রায় ৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৮০ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৭১৫ পয়েন্টে। আগের দিন বুধবার ডিএসইতে সূচক কমেছিল ১৯ পয়েন্ট। আর সিএসইর সার্বিক মূল্যসূচক কমেছিল ৬৫ পয়েন্ট।
ডিএসইতে আজ ৩১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১২৭ টির দাম বেড়েছে। কমেছে ১৩৬ টির, আর অপরিবর্তিত ছিল ৪৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সিএসইতে লেনদেন হওয়া ২৪৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৪টির দাম বেড়েছে। কমেছে ৯৯টির, আর অপরিবর্তিত ছিল ৩৫টি কোম্পানির শেয়ারের দাম।
দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৪৩ কোটি টাকা, যা গতকালের চেয়ে ১৮৭ কোটি টাকা কম। গতকাল এই স্টক এক্সচেঞ্জে ৬৩০ কোটি টাকার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে ৬১ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১০ কোটি টাকা বেশি। গতকাল সিএসইতে ৫১ কোটি টাকার লেনদেন হয়েছিল।
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষ অবস্থানে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট। আজ এ প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন হয়েছে ৪১ কোটি টাকার। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে স্কয়ার ফার্মা, শাশা ডেনিমস, বেক্সিমকো ফার্মা, আইডিএলসি, বেক্সিমকো, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, গ্রামীণফোন, ফার কেমিক্যাল, ইউনাইটেড পাওয়ার জেনারেশন প্রভৃতি।