শেয়ারবাজার আবার ইতিবাচক ধারায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা তিন দিন পর সপ্তাহের চতুর্থ দিনে আজ বুধবার ইতিবাচক ধারায় ফিরে এসেছে শেয়ারবাজার। লেনদেনের পরিমাণ কিছুটা কমলেও এদিন সূচকের ঊর্ধ্বগতি ছিল। গতকাল মঙ্গলবার সূচক নিম্নমুখী থাকলেও আগের দিনের চেয়ে লেনদেনের পরিমাণ ছিল বেশি। এদিকে অজ দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়লেও লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, আজ ৩৯ পয়েন্ট বেড়ে ডিএসইএক্স সূচক দাঁড়িয়েছে চার হাজার ৭৬৩ পয়েন্ট। আজ ডিএসইতে ৩০৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৯৮ টির দাম বেড়েছে। কমেছে ৭২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ডিএসইতে আজ ৩৪৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৭২ কোটি টাকা কম।

ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেনের একই অবস্থা। দিন শেষে ৮৫ পয়েন্ট বেড়ে আজ সিএসইর সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে বেড়েছে। এই শেয়ারবাজারে আজ ২৪২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬৪ টির দাম বেড়েছে, কমেছে ৫৭ টির আর অপরিবর্তিত রয়েছে ২১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ সিএসইতে ২৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৫ কোটি টাকা কম।

আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে ছিল আমিন ফিড। আজ প্রতিষ্ঠানটির ১৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে স্কয়ার ফার্মা, এমারলড অয়েল ইন্ডাস্ট্রি, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি ও শাহজিবাজার পাওয়ার কোম্পানি প্রভৃতি।