প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেয়ারবাজারের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য এক সমন্বয় সভা ডেকেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রোকারেজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। আজ সোমবার দুপুর ১২টায় ডিএসইর সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। ব্রোকারেজ অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, এ সভায় ব্যাংক মালিকদের সংগঠন বিএবি, ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন এবিবি, মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, বিমা প্রতিষ্ঠানের মালিকদের সংগঠন বিআইএ, লিজিং অ্যান্ড ফিন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন অব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। তাঁরা শেয়ারবাজারের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে অভিমত দেবেন।