প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদুল আজহা, দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে দেশের শেয়ারবাজার ৫ অক্টোবর থেকে টানা নয় দিন বন্ধ থাকবে। এই ছুটি শুরুর আগের দিন গতকাল বৃহস্পতিবার দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মূল্যসূচক বেড়েছে। এর মধ্যে ডিএসইর প্রধান সূচক ৮৪ পয়েন্ট বা ১ দশমিক ৬৪ শতাংশ বেড়ে প্রায় পাঁচ হাজার ২৩৮ পয়েন্টে উঠেছে। এই বাজারে মোট ৯৩৭ কোটি টাকার লেনদেন হয়েছে; যা আগের দিন বুধবারের ৯৭৭ কোটি টাকার চেয়ে ৪০ কোটি টাকা কম। আর সিএসইর সার্বিক সূচক ২২৪ পয়েন্ট বা ১ দশমিক ৪১ শতাংশ বেড়ে ১৬ হাজার ১২৬ পয়েন্টে উন্নীত হয়েছে। সিএসইতে এদিন লেনদেন হয়েছে ৬০ কোটি টাকার; যা বুধবারের ৫০ কোটি টাকার চেয়ে ১০ কোটি টাকা বেশি।গত বছরও দুর্গাপূজা ও ঈদুল আজহা উপলক্ষে ১১ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত নয় দিন শেয়ারবাজার বন্ধ ছিল।