শেয়ারবাজার স্থিতিশীল, দাবি ডিএসইর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজার স্থিতি​শীল রয়েছে বলে দাবি করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। একই সঙ্গে বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা আছে বলে মনে করছেন সংস্থাটির নেতারা।

তাঁরা বলছেন, সাম্প্রতিক সময়ে পুঁজিবাজার নিয়ে বিভিন্ন নেতিবাচক মন্তব্য করা হচ্ছে যা বাজারে প্রভাব ফেলছে এবং বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে ডিএসই কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল মতিন পাটোয়ারী। এ সময় ডিএস​ইর কয়েকজন পরিচালকও বক্তব্য রাখেন।