শেয়ারবাজার ৯ দিন বন্ধ থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাপ্তাহিক ও ঈদের ছুটি মিলিয়ে দেশের দুই স্টক এক্সচেঞ্জেও নয় দিন লেনদেন বন্ধ থাকবে। আগামী ১ থেকে ৯ জুলাই পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ। টানা নয় দিনের ছুটি শেষে ১০ জুলাই রোববার থেকে আবারও স্বাভাবিক লেনদেন শুরু হবে। লেনদেনের পাশাপাশি ১ থেকে ৯ জুলাই পর্যন্ত দুই স্টক এক্সচেঞ্জের দাপ্তরিক কার্যক্রমও বন্ধ থাকবে।