শেয়ারবাজারে আজ থেকে লেনদেন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ দিনের ছুটি শেষে আজ সোমবার থেকে শেয়ারবাজারে পুনরায় লেনদেন শুরু হবে। ঈদুল আজহা উপলক্ষে ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর শেয়ারবাজারে লেনদেন বন্ধ ছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেই (সিএসই) আজ সকাল সাড়ে ১০টা থেকে লেনদেন শুরু হবে। পাশাপাশি দুই স্টক এক্সচেঞ্জের কার্যক্রমও এদিন থেকে চালু হবে। লেনদেনের পাশাপাশি ২৩ সেপ্টেম্বর থেকে স্টক এক্সচেঞ্জের কার্যক্রমও বন্ধ ছিল। ছুটির আগে ২২ সেপ্টেম্বর সর্বশেষ কার্যদিবসে দুই বাজারেই সূচক ছিল ঊর্ধ্বমুখী। তবে লেনদেন আগের কার্যদিবসের চেয়ে কমে গিয়েছিল। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ঈদের ছুটির আগে যেসব বিনিয়োগকারী লেনদেনে নিষ্ক্রিয় হয়ে গিয়েছিলেন, ছুটির পর তাঁরা আবারও সক্রিয় হয়ে উঠতে পারেন। এতে করে বাজারে কিছুটা গতি সঞ্চার হবে বলেও অভিমত তাঁদের।