প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নয় দিনের টানা ছুটি শেষে আজ রোববার থেকে দেশের শেয়ারবাজার আবারও চালু হচ্ছে। সকাল সাড়ে ১০টা থেকে দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হয়ে চলবে বেলা আড়াইটা পর্যন্ত। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। সাপ্তাহিক, দুর্গাপূজা ও ঈদুল আজহার ছুটি উপলক্ষে গত ৩ অক্টোবর শেয়ারবাজার বন্ধ হয়। তার আগে গত ২ অক্টোবর সর্বশেষ কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক ৬৪ শতাংশ বা ৮৪ পয়েন্ট বেড়েছিল। আর ওই দিন ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল ৯৩৭ কোটি টাকা। একই দিন সিএসইর সার্বিক সূচক বাড়ে ২২৪ পয়েন্ট ও লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৬১ কোটি টাকা। অর্থাৎ সূচকের ঊর্ধ্বগতি দিয়েই দুই বাজারে ছুটির আগের লেনদেন শেষ হয়েছিল।