শেয়ারবাজারে আজও ঊর্ধ্বমুখী প্রবণতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সপ্তাহের শেষ দিনে আজ বৃহস্পতিবারও ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে শেয়ারবাজারের লেনদেন।
লেনদেনের শুরু থেকে দেশের উভয় শেয়ারবাজারেই হাতবদল হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়তির দিকে। বেলা সাড়ে ১১টায় ৫ পয়েন্টের মতো বেড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসইএক্স সূচক দাঁড়িয়েছে চার হাজার ৮১০। এরই মধ্যে লেনদেন হয়েছে ১১৫ কোটি টাকার মতো।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই সময় ২৯ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে সার্বিক সূচক দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৪৭। মোট লেনদেন হয়েছে ৭ কোটি টাকার কিছু বেশি।