শেয়ারবাজারে আজও নিম্নমুখী প্রবণতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা দ্বিতীয় দিনের মতো আজ বৃহস্পতিবারও শেয়ারবাজারের লেনদেন ও সূচকে নিম্নমুখী প্রবণতা।
সকাল সাড়ে ১০টায় লেনদেনের শুরু থেকেই চলছে এই প্রবণতা। বেলা ১১টার পর থেকে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক সামান্য বাড়লেও পরে আবার কমতে থাকে। বেলা পৌনে একটার দিকে ৫ দশমিক ১৯ পয়েন্ট কমে ডিএসই এক্স সূচক দাঁড়ায় চার হাজার ৭৭২। এর মধ্যে লেনদেন হয়েছে ৩০৫ কোটি টাকার কিছু বেশি।
অন্যদিকে, আজ লেনদেনের শুরু থেকেই চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) চলছে নিম্নমুখী প্রবণতা। বেলা পৌনে একটার দিকে এই শেয়ারবাজারে ৫ পয়েন্টের মতো কমে সার্বিক সূচক দাঁড়ায় ১৪ হাজার ৬৫৭। মোট লেনদেন হয়েছে ২৮ কোটি টাকার কিছু বেশি।