শেয়ারবাজারে এক-চতুর্থাংশ বিনিয়োগকারী নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবে দেশের শেয়ারবাজারে নারী বিনিয়োগকারীর সংখ্যা প্রায় চার বছরে ১ লাখ ৬৮ হাজার বেড়েছে। ফলে অঙ্কের িহসােব দাঁড়িয়েছে েশয়ারবাজারের েমাট িবনিেয়াগকারীর মধ্যে এক-চতুর্থাংশই এখন নারী িবনিেয়াগকারী।
গতকাল মঙ্গলবার দিন শেষে দেশের শেয়ারবাজারে সক্রিয় িবও িহসােবর সংখ্যা িছল ১৯ লাখ ৫৫ হাজার ৭৩৬িট। এর মধ্যে নারী িবও িহসাবধারীর সংখ্যা িছল ৭ লাখ ৯৬ হাজার ৪৪০িট। আর পুরুষ িবনিেয়াগকারীর সংখ্যা ২১ লাখ ৪৮ হাজার ৪৪িট। েসই িহসােব বাজােরর েমাট িবনিেয়াগকারীর প্রায় ২৭ শতাংশ বা এক-চতুর্থাংশ নারী। আবার পুরুষ িবনিেয়াগকারীর সঙ্গে তুলনা করলে প্রতি িতনজন পুরুষ িবনিেয়াগকারীর িবপরীেত রয়েছেন একজন নারী িবনিেয়াগকারী। শতাংেশর িহসােব যা প্রায় ৩৭ শতাংশ।
শেয়ারবাজারে বিনিয়োগকারীর সংখ্যা গণনা করা হয় বিও হিসাবের ভিত্তিতে। শেয়ারবাজারে লেনদেন করতে হলে বিও হিসাব থাকা বাধ্যতামূলক। কোনো বিনিয়োগকারী শেয়ারবাজারে বিনিয়োগের বিষয়ে আগ্রহী হলে তার ব্যাংক হিসাবের পাশাপাশি আলাদা করে বিও হিসাব খুলতে হয়। সাধারণভাবে শেয়ারবাজারে একটি বিও হিসাব মানে একজন বিনিয়োগকারী ধরা হয়। আর স্বয়ংক্রিয় পদ্ধতিতে বিও হিসাব সংরক্ষণ করে সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড বা সিডিবিএল।
নিয়ম অনুযায়ী, একজন বিনিয়োগকারী একটি ব্রোকারেজ হাউসে একক ও যৌথ নামে সর্বোচ্চ দুটি বিও হিসাব খুলতে পারবেন। এভাবে কোনো বিনিয়োগকারী চাইলে ১০টি ব্রোকারেজ হাউসে একক ও যৌথ নামে দুটি করে মোট ২০টি বিও হিসাব খুলতে পারবেন। তবে কোনো কোম্পানির শেয়ারের প্রাথমিক গণপ্রস্তাব আইপিওতে একক ও যৌথ নামে মিলিয়ে কেবল দুটি বিও হিসাব থেকে আবেদনের সুযোগ পাবেন একজন বিনিয়োগকারী।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, শেয়ারবাজারে বিও হিসাবের দিক থেকে নারী বিনিয়োগকারীর সংখ্যা বাড়লেও সক্রিয় উপস্থিতি খুব বেশি বাড়েনি। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, সাধারণত অনেক পুরুষ বিনিয়োগকারী তাঁদের পরিবারের নারী সদস্যের নামে বিও হিসাব খুলে তাতে লেনদেন করেন। বড় বড় অনেক বিনিয়োগকারীও মা, বোন, স্ত্রী, কন্যার নামে বিও হিসাব খুলে তাতে নিজেরা লেনদেন করেন। সে কারণে বিও হিসাবে নারীর নাম থাকলেও সেগুলো মূলত পরিচালনা করেন পুরুষ বিনিয়োগকারীরা।
সংশ্লিষ্ট একাধিক প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত বিও হিসাবের ভিত্তিতে ধারাবাহিকভাবে শেয়ারবাজারে নারী বিনিয়োগকারীর সংখ্যা বেড়েছে। ২০১২ সালের ডিসেম্বর থেকে এক বছরের ব্যবধানে ২০১৩ সালের ডিসেম্বরে নারী বিও হিসাবের সংখ্যা ৯০ হাজার বেড়ে দাঁড়ায় ৭ লাখ ১৮ হাজারে। এরপরের এক বছরে অর্থাৎ ২০১৪ সালের ডিসেম্বরে তা আরও ১ লাখ ১৮ হাজার বেড়ে দাঁড়ায় ৮ লাখ ৩৬ হাজারে। ২০১৫ সালের ডিসেম্বরে এসে তা বেড়ে হয় ৮ লাখ ৬০ হাজার।
২০১৬ সালে এসে কিছুটা কমে যায় নারী বিও হিসাবের সংখ্যা। ২০১৫ সালের ডিসেম্বরের চেয়ে তা ৬৬ হাজার কমে ২০১৬ সালের ডিসেম্বরে দাঁড়ায় ৭ লাখ ৯৪ হাজারে। গতকাল দিন শেষে তা কিছুটা বেড়ে ৭ লাখ ৯৬ হাজার ছাড়িয়েছে।
এদিকে নারী বিনিয়োগকারী বাড়লেও দেশের দুই স্টক এক্সচেঞ্জে নারী নেতৃত্ব খুব একটা বাড়েনি। ঘুরেফিরে কয়েকজনের মধ্যেই তা সীমাবদ্ধ। বর্তমানে স্বাধীন পরিচালক হিসেবে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদে একজন নারী পরিচালক থাকলেও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তা-ও নেই। স্বতন্ত্র পরিচালক হিসেবে ডিএসইতে দায়িত্ব পালন করছেন মনোয়ারা হাকিম আলী। তিনি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের বিগত কমিটির নির্বাচিত সহসভাপতি ছিলেন।
এর আগে ডিএসইর পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন মডার্ন সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক খুজেস্তা নুর ই নাহরীন। জানতে চাইলে তিনি বলেন, পর্যাপ্ত সুযোগ-সুবিধা ও পরিবেশ থাকার পরও শেয়ারবাজারে নারী বিনিয়োগকারীর সংখ্যা এখনো অনেক কম। যেটুকু আছে তার সিংহভাগই আবার শুধু নামে। এ জন্য নারীদের মনোভাবকে দায়ী করেন তিনি।
খুজেস্তা নাহরীন আরও বলেন, শেয়ারবাজারে বিনিয়োগের জন্য দুটো বিষয় খুব জরুরি। প্রথমটি আর্থিক সক্ষমতা, দ্বিতীয়টি মেধা। দুটোই এ দেশে অনেক নারীর আছে তবুও তাঁরা শেয়ারবাজারের প্রতি আগ্রহী নন। তবে দীর্ঘ মেয়াদে বাজারে স্থিতিশীলতা বজায় থাকলে নারী বিনিয়োগকারী বাড়বে বলে মনে করেন ডিএসইর সাবেক এ পরিচালক।
ডিএসইর তথ্য অনুযায়ী, সংস্থাটির সদস্যভুক্ত ব্রোকারেজ হাউসগুলোর (ডিমিউচুয়ালাইজেশনের পর থেকে ট্রেডিং রাইটস এনটাইটেলমেন্ট সার্টিফিকেট বা ট্রেক হোল্ডার নামে পরিচিত) মধ্যে ১৪টির পরিচালনার দায়িত্বে রয়েছেন নারী।