শেয়ারবাজারে নয় দিনের ছুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাপ্তাহিক, ঈদ ও বিশেষ ছুটি মিলিয়ে দেশের শেয়ারবাজারে নয় দিনের ছুটি শুরু হয়েছে।
আজ শুক্রবার থেকে এই ছুটি শুরু হয়েছে, যা শেষ হবে আগামী ২ আগস্ট। এ সময়ে শেয়ারবাজারে লেনদেন বন্ধের পাশাপাশি স্টক এক্সচেঞ্জও বন্ধ থাকবে। সেই হিসাবে গতকাল বৃহস্পতিবার ছিল শেষ কার্যদিবস। শেষ দিনে দেশের দুই স্টক এক্সচেঞ্জে লেনদেনের পরিমাণ ও সূচক বেড়েছে।
ছুটি শেষে ৩ আগস্ট থেকে শেয়ারবাজারে আবারও স্বাভাবিক কার্যক্রম শুরু হবে। সে সঙ্গে লেনদেনের সময়সীমা আগের নিয়মে ফিরে যাবে। রমজান মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের সময়সীমা এক ঘণ্টা কমিয়ে আনা হয়েছিল। ছুটি শেষে আগের নিয়মে সকাল সাড়ে ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত চার ঘণ্টার স্বাভাবিক লেনদেন শুরু হবে। উভয় স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে ছুটির এ তথ্য জানানো হয়েছে। যোগাযোগ করা হলে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাজিদ হোসেন প্রথম আলোকে বলেন, ঈদ ও সাপ্তাহিক ছুটির আগে-পরে সরকারি খোলার দিনে স্টক এক্সচেঞ্জ বিশেষ ছুটি ঘোষণা করেছে।