শেয়ারবাজারে বিনিয়োগ নির্দেশিকা আনল লংকাবাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারের বিনিয়োগকারীদের জন্য একটি নির্দেশিকা প্রকাশ করেছে লংকাবাংলা। যৌথভাবে নির্দেশিকাটি প্রস্তুত করেছে লংকাবাংলা সিকিউরিটিজ, লংকাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট ও লংকাবাংলা ইনভেস্টমেন্ট। লংকাবাংলা তৃতীয়বারের মতো এ নির্দেশিকা এনেছে। এর নাম দেওয়া হয়েছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট গাইড-২০১৭।
রাজধানীর মতিঝিলে লংকাবাংলা ইনভেস্টমেন্টের প্রধান কার্যালয়ে গতকাল মঙ্গলবার নির্দেশিকাটির মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানের আহমেদ রশিদ বলেন, শেয়ারবাজারে বিনিয়োগ করতে এ ধরনের একটি উদ্যোগের প্রয়োজন ছিল। এর ফলে বিনিয়োগকারীরা আর না বুঝে বিনিয়োগ করবেন না। সচেতনভাবে বিনিয়োগ করার জন্য বইটি পথপ্রদর্শক হিসেবে কাজ করবে।
বিশেষ অতিথি বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুর রহমান বলেন, এখন থেকে বিনিয়োগকারীরা গুজব থেকে সরে এসে সচেতনভাবে বিনিয়োগ করতে পারবেন। পুরো বাজার সম্পর্কে ধারণা পাওয়া যাবে এ নির্দেশিকায়।
লংকাবাংলা ক্যাপিটাল মার্কেট অপারেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী বলেন, দেশের শেয়ারবাজার বড় হচ্ছে, অর্থনীতিও বাড়ছে। দেশের প্রতিষ্ঠানগুলোও বড় হবে। এ ক্ষেত্রে নির্দেশিকাটি কাজ করবে।
অনুষ্ঠানে লংকাবাংলা ফিন্যান্সের এমডি খাজা শাহরিয়ার, লংকাবাংলা সিকিউরিটিজের গবেষণা প্রধান মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।