শেয়ারবাজারে লেনদেন শুরু এক্মি ল্যাবরেটরিজের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে গতকাল মঙ্গলবার থেকে লেনদেন শুরু হয়েছে ওষুধ খাতের কোম্পানি এক্মি ল্যাবরেটরিজের। নতুন তালিকাভুক্ত কোম্পানি হিসেবে এটিকে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ‘এন’ শ্রেণিভুক্ত করা হয়েছে। লেনদেনের প্রথম দিনেই কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম উঠেছে সর্বোচ্চ ১৩৫ টাকায়। যদিও দিন শেষে তা নেমে আসে ১১৮ টাকায়। প্রথম দিনে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ৪০ শতাংশ বা সাড়ে ৩৪ টাকা বেড়েছে।
বুক বিল্ডিং পদ্ধতিতে বাজারে আসা এ কোম্পানির প্রতিটি শেয়ার প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা হয় ৭৭ টাকা দামে। গতকাল লেনদেনের প্রথম দিনে ডিএসইতে কোম্পানিটির প্রায় ১৪১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।