শেয়ারবাজারে ৩০ মিনিটে বাড়ল ৭৭ পয়েন্ট
সূচকের বড় উত্থানে লেনদেন হচ্ছে শেয়ারবাজারে। আজ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবস সকাল সাড়ে ১০টা নাগাদ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৭৭ পয়েন্ট। অবস্থান করছে ৬ হাজার ৯৪৬ পয়েন্টে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে এ সময় পর্যন্ত সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ২৩৭ পয়েন্ট।
গতকাল প্রায় ৭ কার্যদিবস পর বড় উত্থান হয় পুঁজিবাজারে। ডিএসইর ডিএসইএক্স সূচক বাড়ে ৬৮ পয়েন্ট। সিএসইর সিএএসপিআই বাড়ে ২২৯ পয়েন্ট। সেই ধারা অব্যাহত আছে আজও।
ডিএসইতে আধা ঘণ্টায় লেনদেন হয়েছে ১৪০ কোটি টাকার। হাতবদল হওয়ার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৬৯ টির, কমেছে ২৫ টির, অপরিবর্তিত আছে ৩২ টির দর।
এ সময় পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা কোম্পানি গুলো হলো বেক্সিমকো লিমিটেড, ওরিয়ন ফার্মা, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বেক্সিমকো লিমিটেড, অলিম্পিক, সাইফ পাওয়ার, জেনেক্স ইনফয়েস, এনআরবিসি ব্যাংক ও আইএফআইসি।