শেয়ারবাজারের লেনদেনে আজও ঊর্ধ্বমুখী প্রবণতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা তৃতীয় দিনের মতো আজ মঙ্গলবারও ঊর্ধ্বমুখী প্রবণতায় শুরু হয়েছে শেয়ারবাজারের লেনদেন।
লেনদেনের শুরু থেকে দেশের উভয় শেয়ারবাজারেই বেশির ভাগ শেয়ারের দাম বাড়তির দিকে। বেলা ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে ২৭ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে ডিএসই এক্স সূচক দাঁড়িয়েছে চার হাজার ৮৯০। এরই মধ্যে লেনদেন হয়েছে ১৬৪ কোটি টাকার বেশি। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই সময় ৪৯ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে সার্বিক সূচক দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৫০। মোট লেনদেন হয়েছে ৬ কোটি টাকার কিছু বেশি।