শেয়ারবাজারের লেনদেনে আজও নিম্নমুখী প্রবণতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত সপ্তাহের শেষ দিনের পর টানা দ্বিতীয় দিনের মতো আজ রোববারও নিম্নমুখী প্রবণতায় চলছে শেয়ারবাজারের লেনদেন।
লেনদেনের শুরু থেকেই উভয় শেয়ারবাজারে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমতির দিকে। বেলা ২টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে ১২ দশমিক ৭০ পয়েন্ট কমে ডিএসই এক্স সূচক দাঁড়িয়েছে চার হাজার ৮৫১। এর মধ্যে লেনদেন হয়েছে ৫১৪ কোটি টাকার মতো। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই সময় ১৩ দশমিক ৪৩ পয়েন্ট কমে সার্বিক সূচক দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৯৬। মোট লেনদেন হয়েছে ৪১ কোটি টাকার কিছু বেশি।