শেয়ারবাজারের সূচক ঊর্ধ্বমুখী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে আজ বুধবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। 

দুপুর সোয়া ১২টার দিকে ডিএসইএক্স সূচক বেড়েছে আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট। অন্যদিকে, ৩৮ পয়েন্টের মতো বেড়েছে সিএসইর সার্বিক সূচক।
এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ২৩২ কোটি টাকা। আর সিএসইতে লেনদেন হয়েছে ১৪ কোটি টাকার বেশি।