সপ্তাহের শুরুতে নিম্নমুখী বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের প্রথম দিন আজ রোববার সূচক ও লেনদেনের নিম্নমুখী প্রবণতায় দেশের শেয়ারবাজারের শেষ হয়েছে। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জেই অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এতে সূচকের নিম্নমুখী এই প্রবণতা। সূচকের পাশাপাশি লেনদেন কমেছে দুই স্টক এক্সচেঞ্জে।

ডিএসইতে ৩৮৩ কোটি টাকার লেনদেন
দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক ৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪,৯৩০ পয়েন্টে।
এর আগে আজ দিনের শুরুতে সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। ১৫ মিনিটে সূচক বাড়ে ১৭ পয়েন্ট। এর পর থেকে নিম্নমুখী প্রবণতায় যায় সূচক, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
আজ ডিএসইতে ২৯৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩৫টির দাম বেড়েছে। কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৩৮৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৩০ কোটি টাকা কম। বৃহস্পতিবার এ বাজারে ৫১৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

সিএসইতে ৪৪ কোটি টাকার লেনদেন
ডিএসইর পাশাপাশি সিএসইতেও সূচক ও লেনদেন কমেছে। দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৭১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ১৯৫ পয়েন্টে।

সিএসইতে আজ ২২৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৮৮টির দাম বেড়েছে। কমেছে ১০৩টির আর অপরিবর্তিত রয়েছে ৩২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সিএসইতে আজ ৪৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে এক কোটি টাকা কম। বৃহস্পতিবার এ বাজারে ৪৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইতে লেনদেনে শীর্ষে বেক্সিমকো ফার্মা
আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে রয়েছে বেক্সিমকো ফার্মা। আজ প্রতিষ্ঠানটির ২৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে হামিদ ফেব্রিক্স, বেক্সিমকো, সামিট অ্যালায়েন্স পোর্ট, এবি ব্যাংক, কেয়া কসমেটিকস, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, মেঘনা পেট্রোলিয়াম, ফ্যামিলি টেক্স, যমুনা অয়েল প্রভৃতি।