সপ্তাহের শেষ দিনে নিম্নমুখী বাজার
তিন দিন ইতিবাচক থাকার পর আজ বৃহস্পতিবার নিম্নমুখী প্রবণতা বিরাজ করছে দেশের শেয়ারবাজারে। দিন শেষে দুই স্টক এক্সচেঞ্জে সূচক নিম্নমুখী অবস্থায় রয়েছে। পাশাপাশি লেনদেনও কমেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন বুধবারের চেয়ে ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৫১৯ পয়েন্টে। ডিএসইএক্সের পাশাপাশি ডিএসইএস ২ পয়েন্ট ও ডিএস ৩০ সূচক ৩ পয়েন্ট কমেছে।
ডিএসইর পাশাপাশি সিএসইতেও সূচক কমেছে। সিএসইর সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৮৮৯ পয়েন্টে।
বুধবার ডিএসইর ডিএসইএক্স সূচক বেড়েছিল ২০ পয়েন্ট। আর সিএসইর সার্বিক মূল্যসূচক বেড়েছিল ৬৭ পয়েন্ট।
ডিএসইতে আজ ৩১২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৭ টির দাম বেড়েছে। কমেছে ১২১ টির আর অপরিবর্তিত রয়েছে ৪৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ ডিএসইতে ৪০৬ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৪১ কোটি টাকা কম। বুধবার এই স্টক এক্সচেঞ্জে ৪৪৭ কোটি টাকার লেনদেন হয়।
অন্যদিকে সিএসইতে ২৪০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৯৬ টির দাম বেড়েছে। কমেছে ১১৪টির আর অপরিবর্তিত রয়েছে ৩০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে ৩২ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১২ কোটি টাকা কম। গতকাল সিএসইতে ৪৪ কোটি টাকা লেনদেন হয়।
ডিএসইতে লেনদেনে শীর্ষ অবস্থানে রয়েছে ইউনাইটেড এয়ার। আজ প্রতিষ্ঠানটির ১৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ইফাদ অটোস, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস, বেক্সিমকো, কেপিসিএল, লাফার্জ সুরমা সিমেন্ট, ফ্যামিলি টেক্স, সাইফ পাওয়ারটেক, গ্রামীণ ফোন, সামিট অ্যালায়েন্স পোর্ট প্রভৃতি।