সপ্তাহের শেষ দিনেও শেয়ারবাজার ঊর্ধ্বমুখী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের শেষ দিনে আজ বৃহস্পতিবারও ঊর্ধ্বমুখী প্রবণতায় শুরু হয়েছে শেয়ারবাজারের লেনদেন।
লেনদেনের শুরু থেকে দেশের উভয় শেয়ারবাজারে অপেক্ষাকৃত বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়লেও সূচক বেড়েছে সামান্য। বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ২ শ কোটি টাকার বেশি। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই সময় লেনদেন হয়েছে ১৩ কোটি টাকার মতো। দুই শেয়ারবাজারেই লেনদেনের শীর্ষে আছে ইউনাইটেড পাওয়ার।