সভাপতি ডি‘ রোজারিও, জ্যেষ্ঠ সহসভাপতি সাজিদুল ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডি’ রোজারিও, মো. সাজিদুল ইসলাম, মো. সাইফুদ্দিন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্যদের সংগঠন ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশনের (ডিবিএ) নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। সংগঠনটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন গ্লোবাল সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিচার্ড ডি’রোজারিও। জ্যেষ্ঠ সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শ্যামল ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাজিদুল ইসলাম। এ ছাড়া সহসভাপতি হিসেবে আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুদ্দিন নির্বাচিত হয়েছেন।

গতকাল সোমবার ডিবিএ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আগামী দুই বছরের জন্য তাঁদের নির্বাচিত করা হয়েছে। তাঁরা আগামী দুই বছর সংগঠনটির দায়িত্ব পালন করবেন।

পর্ষদের অন্য সদস্যরা হলেন পূবালী ব্যাংক সিকিউরিটিজের এমডি ও সিইও মোহাম্মদ আহসান উল্লাহ, ব্যাংক এশিয়া সিকিউরিটিজের সিইও সুমন দাস, এনএলআই সিকিউরিটিজের সিইও মো. শাহেদ ইমরান, ডেলটা ক্যাপিটাল লিমিটেডের সিইও যিয়াদ রহমান, এক্সপো ট্রেডার্স লিমিটেডের এমডি ওসমান গনি চৌধুরী, আদিল সিকিউরিটিজের এমডি দস্তগীর মো. আদিল, ইমিনেন্ট সিকিউরিটিজের এমডি ওমর হায়দার খান, রেমন্স ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজের চেয়ারম্যান ও এমডি মো. মফিজুদ্দিন, মো. শহীদুল্লাহ সিকিউরিটিজের এমডি শরীফ আনোয়ার হোসেন, আলী সিকিউরিটিজ অ্যান্ড কোংয়ের এমডি মামুন আকবর, কে-সিকিউরিটিজ অ্যান্ড কনসালট্যান্ট লিমিটেডের এমডি দিল আফরোজা কামাল ও এরিস সিকিউরিটিজের এমডি মাসুদুল হক।