সাউথ বাংলা ব্যাংকের আইপিও কাল থেকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি খাতের সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর চাঁদা গ্রহণ শুরু হচ্ছে আগামীকাল সোমবার। কাল থেকে শুরু হয়ে এ চাঁদা গ্রহণ কার্যক্রম চলবে আগামী রোববার পর্যন্ত। চতুর্থ প্রজন্মের এ ব্যাংকটি আইপিওতে ১০ কোটি শেয়ার ছেড়ে ১০০ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে।
আইপিওতে প্রতিটি শেয়ার বিক্রি করা হবে ১০ টাকা অভিহিত মূল্যে। নতুন নিয়ম অনুযায়ী, কোম্পানিটির আইপিওতে সেসব বিনিয়োগকারীই আবেদন করতে পারবেন যাঁদের সেকেন্ডারি বাজারে ন্যূনতম ২০ হাজার টাকার বিনিয়োগ রয়েছে।
একজন বিনিয়োগকারী সর্বনিম্ন ১০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকার আবেদন করতে পারবেন। লটারি প্রথা তুলে দেওয়ায় এখন আবেদনকারীদের মধ্যে আনুপাতিক হারে শেয়ার বণ্টন করা হয়। তাতে আবেদনকারী সবাই কমবেশি শেয়ার পান।