সামিট অ্যালায়েন্স পোর্টের রাইট শেয়ারের অনুমোদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সামিট অ্যালায়েন্স পোর্টের অধিকারমূলক বা রাইট শেয়ার ছাড়ার আবেদন অনুমোদন করা হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গতকাল সোমবার এক সভায় এ অনুমোদন দেয়।
সভাশেষে বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, সামিট অ্যালায়েন্স পোর্ট বিদ্যমান পাঁচটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ছাড়বে। ১০ টাকা অভিহিত মূল্য বা ফেসভ্যালুর সঙ্গে ৫ টাকা অধিমূল্য বা প্রিমিয়াম যোগ করে প্রতিটি রাইট শেয়ারের বিক্রয়মূল্য নির্ধারিত হয়েছে ১৫ টাকা।
কোম্পানিটি মোট ৩ কোটি ৪৪ লাখ রাইট শেয়ার ছেড়ে কোম্পানিটি বাজার থেকে ৫১ কোটি ৫৩ লাখ টাকা সংগ্রহ করবে। পরবর্তী সময়ে এ টাকা দিয়ে কোম্পানিটি জমি ক্রয় ও ঋণ পরিশোধ করবে।