সামিট পাওয়ারের মূলধন বাড়ানোর প্রস্তাব অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে তালিকাভুক্ত সামিট পাওয়ারের মূলধন বৃদ্ধির আবেদন অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত মঙ্গলবার অনুষ্ঠিত বিএসইসির সভায় এ অনুমোদন দেওয়া হয়।

বিএসইসি জানিয়েছে, সামিট পাওয়ার নতুন করে প্রায় ১৯ কোটি ১৯ লাখ শেয়ার ইস্যু করে প্রায় ১৯২ কোটি টাকা মূলধন বাড়াবে। সামিট গ্রুপের অপর তিনটি প্রতিষ্ঠান সামিট পূর্বাঞ্চল, সামিট উত্তরাঞ্চল ও সামিট নারায়ণগঞ্জ পাওয়ার অধিগ্রহণের বিপরীতে নতুন এ শেয়ার ইস্যু করা হবে। কোম্পানি তিনটির শেয়ারধারীদের মধ্যেই সামিট পাওয়ারের ইস্যু করা নতুন শেয়ার নির্ধারিত হারে বণ্টন করা হবে।