সায়হাম কটনের পর্ষদ সভা ২৮ আগস্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সায়হাম কটন মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা ২৮ আগস্ট অনুষ্ঠিত হবে। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, ডিএসই তালিকাভুক্তি আইন অনুযায়ী সায়হাম কটন মিলসের পরিচালনা পর্ষদের সভা ২৮ আগস্ট বেলা সাড়ে তিনটায় অনুষ্ঠিত হবে।
সভায় অন্যান্য বিষয়ের সঙ্গে গত ৩০ এপ্রিল শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে সভায় শেয়ারধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা হতে পারে।