সিএসইতে শরিয়াহ ও সিএসই৫০ সূচক চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিএসইতে আজ নতুন দুটি সূচক চালু করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন সিএসইর চেয়ারম্যান মো. আবদুল মজিদ।
সিএসইতে আজ নতুন দুটি সূচক চালু করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন সিএসইর চেয়ারম্যান মো. আবদুল মজিদ।

সিএসই শরিয়াহ সূচক (সিএসআই) ও সিএসই৫০ বেঞ্চমার্ক সূচক (সিএসই৫০) নামে নতুন দুটি সূচক চালু করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ। আজ রোববার বেলা সোয়া ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে সূচক দুটি চালুর ঘোষণা দেন সিএসইর চেয়ারম্যান মো. আবদুল মজিদ।

নতুন দুটি সূচক চালুর ফলে সিএসইতে মোট সূচকের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচটিতে। অন্য তিনটি সূচক হলো সিএসই৩০, সিএসসিএক্স ও সিএএসপিআই।

সিএসই সূত্রে জানা যায়, ভারতীয় প্রতিষ্ঠান ইনডেক্স সার্ভিসেস অ্যান্ড প্রোডাক্ট লিমিটেড এবং তাকাওয়া অ্যাডভাইজরি অ্যান্ড শরিয়াহ ইনভেস্টমেন্ট সলিউশন নামের দুটি প্রতিষ্ঠানের সহায়তায় এ দুটি সূচক চালু করা হয়েছে।

সিএসই থেকে জানানো হয়, সিএসই৫০ সূচকের ভিত্তি সময় ধরা হয়েছে ২০০৯ সালের ২ জুলাই। সূচকের ভিত্তি ধরা হয় ১,০০০ পয়েন্ট। আজ ১,১৭৩ দশমিক ৮৫ পয়েন্ট থেকে সূচকটির যাত্রা শুরু হয়।

অন্যদিকে সিএসআই সূচকের ভিত্তি সময় ধরা হয়েছে ২০১০ সালের ৪ জুলাই। এটিরও ভিত্তি ধরা হয়েছে ১,০০০ পয়েন্ট। আজ ১১৯২ দশমিক ৫৯ পয়েন্ট থেকে সূচকটির যাত্রা শুরু হয়।