সিএসইর প্রশিক্ষণ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেনের সনদধারী বা ট্রেক (ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট বা টিআরইসি) হোল্ডারদের দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। সিএসইর ঢাকা কার্যালয়ে আয়োজিত মানি লন্ডারিং প্রতিরোধ ও সন্ত্রাসী অর্থায়নবিরোধী এ কর্মশালার উদ্বোধন করেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ওয়ালি উল মারুফ মতিন। এ সময় আরও উপস্থিত ছিলেন সিএসই চেয়ারম্যান ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ। কর্মশালায় মোট তিনটি কর্ম-অধিবেশন অনুষ্ঠিত হয়। এসব অধিবেশনে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক হাবিবুর রহমান তালুকদার, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক সাইফুর রহমান ও এম হাসান মাহমুদ।
বিজ্ঞপ্তি