সিঙ্গার বাংলাদেশের অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সিঙ্গার বাংলাদেশ শেয়ারধারীদের জন্য অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি ১৬০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।


আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, সিঙ্গার বাংলাদেশের পরিচালনা পর্ষদ আগামী ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে। ঘোষিত এই লভ্যাংশের রেকর্ড ডেট ১৭ সেপ্টেম্বর।