প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের শেয়ারবাজারে আজ সোমবার নতুন কোম্পানি সুহৃদ ইন্ডাস্ট্রিজের লেনদেন শুরু হচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একযোগে এটির লেনদেন শুরু হবে। গত জুন মাসে কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর চাঁদা সংগ্রহ করে। আইপিওর মাধ্যমে এক কোটি ৪০ লাখ শেয়ার ছেড়ে কোম্পানিটি বাজার থেকে ১৪ কোটি টাকা সংগ্রহ করেছে। ১০ টাকা অভিহিত মূল্যে প্রতিটি শেয়ার বিক্রি করা হয়। কোম্পানিটি গতকাল রোববার সুহৃদ ইন্ডাস্ট্রিজ গত বছরের জুলাই থেকে এ বছরের মার্চ পর্যন্ত নয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দেখানো হয়েছে ৮১ পয়সা।