সূচক ঊর্ধ্বমুখী, লেনদেনের গতি ভালো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দৈনন্দিন লেনদেনের ভালো গতি আছে ডিএসই ও সিএসইতে।

এ ছাড়া প্রথম দুই ঘণ্টায় বেশির ভাগ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে দুই পুঁজিবাজারে।

ডিএসইতে আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ প্রধান সূচক ডিএসইএক্স ২৭ দশমিক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৭৪৮ পয়েন্টে। দুপুর সাড়ে ১২টা নাগাদ লেনদেনের পরিমাণ ৩২৮ কোটি টাকা। ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩০৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৭৭টির, কমেছে ৮৭টির। দর অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির।

সিএসইতে দুপুর সাড়ে ১২টা নাগাদ সার্বিক সূচক বেড়েছে ৬১ দশমিক ৫১ পয়েন্ট। মোট লেনদেন ছাড়িয়েছে ১৬ কোটি ৮৪ লাখ টাকা। প্রথম দুই ঘণ্টায় লেনদেন হয়েছে ২০২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৫টির, কমেছে ৬৫টির। দর অপরিবর্তিত ৩২টির।