সূচক ঊর্ধ্বমুখী, লেনদেনের গতি ভালো পুঁজিবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত আছে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস প্রথম দুই ঘণ্টায় দুই পুঁজিবাজারে লেনদেনের গতিও ভালো।

এ ছাড়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে দুই পুঁজিবাজারেই।

ডিএসইতে আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ ডিএসইএক্স সূচক ৫৫ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৩৯৮ পয়েন্ট। এ সময় পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় ৮৩৪ কোটি ৩৫ লাখ টাকা। গত কার্যদিবস এ সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৭০০ কোটি টাকা। আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩২২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ২০৪ টির, কমেছে ৮৮ টির। দর অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির।

অন্যদিকে, সিএসইতে আজ দুপুর ১২টা নাগাদ সার্বিক সূচক কমেছে ১৬২ দশমিক ৩৭ পয়েন্ট। মোট লেনদেন প্রায় ৪২ কোটি ৪২ লাখ টাকা। গত কার্যদিবসে এই সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল ৩১ কোটি ৭১ লাখ টাকা। আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২২৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৩ টির, কমেছে ৬৮ টির। দর অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির।