সূচক ও লেনদেন উভয়ই কমেছে ডিএসইতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের পাশাপাশি লেনদেনও কমেছে দেশের শেয়ারবাজারে। আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসইএক্স কমেছে ২২ পয়েন্ট, অবস্থান করছে ৬ হাজার ১৩ পয়েন্টে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৬৩ পয়েন্ট।

ডিএসইতে আজ লেনদেন হয়েছে ১ হাজার ৭৪০ কোটি টাকার, যা গতকাল রোববারের চেয়ে ৩২৯ কোটি টাকা কম। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ২ হাজার ৬৯ কোটি টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে আজ দর বেড়েছে ১০৩টির, কমেছে ২৫৮টির, অপরিবর্তিত আছে ১১টির দর।

ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো বেক্সিমকো, এনআরবিসি ব্যাংক, পাইওনিয়ার ইনস্যুরেন্স, লুব-রেফ, ফরচুন, ন্যাশনাল ফিড মিল লিমিটেড, প্রগতি ইনস্যুরেন্স, গ্রিন ডেলটা, লঙ্কা বাংলা ফাইন্যান্স ও ওরিয়ন ফার্মা।

দর বৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স, রিলায়েন্স ইনস্যুরেন্স, রূপালী ব্যাংক, কপার টেক, লুব-রেফ, এস আলম কোল্ড রোলড স্টিল, প্রভাতী ইনস্যুরেন্স, ডাচ বাংলা ব্যাংক ও খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড।

সিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে আজ দর বেড়েছে ৯০টির, কমেছে ১৯৮টির, অপরিবর্তিত আছে ১৯টির দর। লেনদেন হয়েছে ৭৯ কোটি ৯২ লাখ টাকার।