সূচক ও লেনদেন কমছে ডিএসইতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতদিনের তুলনায় লেনদেনের গতি কমলেও আজ প্রথম দুই ঘণ্টায় ৩০০ কোটি টাকা লেনদেন ছাড়িয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস ডিএসইতে সূচকের নিম্নমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে এবং বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দরও কমেছে।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের ঊর্ধ্বমুখী থাকলেও লেনদেনের গতি গতকালের চেয়ে কিছুটা কম লক্ষ করা যাচ্ছে আজ।

ডিএসইতে আজ দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ডিএসইএক্স সূচক ৩ দশমিক ৮৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৬৮৯ পয়েন্টে। দুপুর সাড়ে ১২টা নাগাদ লেনদেনের পরিমাণ ৩০৪ কোটি ৩২ লাখ টাকা। গতকাল এ সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল ৩৯৯ কোটি টাকা। ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ১৫১টির। দর অপরিবর্তিত রয়েছে ৫০টি কোম্পানির।

সিএসইতে দুপুর সাড়ে ১২টা নাগাদ সার্বিক সূচক ৬ দশমিক ৫৮ পয়েন্ট বেড়েছে। মোট লেনদেন ছাড়িয়েছে ১৪ কোটি ৮২ লাখ টাকা। গতকাল এ সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল ১৮ কোটি ১৪ লাখ টাকা। আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ লেনদেন হয়েছে ২১২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ৯২টির। দর অপরিবর্তিত ৩০টির।