সূচক ও লেনদেন কমছে ডিএসইতে
সূচকের নিম্নমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। আজ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবস ডিএসইতে প্রথম দুই ঘণ্টায় গতকাল মঙ্গলবারের তুলনায় লেনদেনের গতি কম লক্ষ করা যাচ্ছে। অন্যদিকে, সিএসইতে বেড়েছে দৈনন্দিন লেনদেনের পরিমাণ।
এ ছাড়া প্রথম দুই ঘণ্টায় বেশির ভাগ শেয়ার ও ইউনিটের দর কমেছে দুই পুঁজিবাজারে।
ডিএসইতে আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ প্রধান সূচক ডিএসইএক্স ৫ দশমিক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৬৮৫ পয়েন্টে। দুপুর সাড়ে ১২টা নাগাদ লেনদেনের পরিমাণ ২৮৯ কোটি ৫৭ লাখ টাকা। গত কার্যদিবস এ সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল ৩৩০ কোটি টাকা। ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ১৫৩টির। দর অপরিবর্তিত রয়েছে ৫৯টি কোম্পানির।
সিএসইতে দুপুর সাড়ে ১২টা নাগাদ সার্বিক সূচক কমেছে ১৮ দশমিক ৯৭ পয়েন্ট। মোট লেনদেন ছাড়িয়েছে ২৩ কোটি ৭০ লাখ টাকা। গতকাল এ সময় পর্যন্ত লেনদেন হয় ১৮ কোটি টাকা। আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ লেনদেন হয়েছে ১৯৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৫৪টির, কমেছে ১১৭টির। দর অপরিবর্তিত ২৬টির।