সূচক ও লেনদেন কমছে দুই পুঁজিবাজারে
টানা তিন দিন দর বাড়ার পর আজ সূচকের নিম্নমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচক কমার পাশাপাশি লেনদেনের গতিও কিছুটা কম লক্ষ করা যাচ্ছে ডিএসইতে। অন্যদিকে, সিএসইতেও আজ দৈনন্দিন লেনদেনের গতি কম।
এ ছাড়া প্রথম দুই ঘণ্টায় বেশির ভাগ শেয়ার ও ইউনিটের দর কমেছে ডিএসইতে।
ডিএসইতে আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ প্রধান সূচক ডিএসইএক্স ১১ দশমিক ৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৬৬১ পয়েন্টে। সাড়ে ১২টা নাগাদ লেনদেনের পরিমাণ ২০৭ কোটি ৬২ লাখ টাকা। গত কার্যদিবস এ সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল ২৪৪ কোটি ২৮ লাখ টাকা। ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩০৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ১৪৯টির। দর অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির।
সিএসইতে দুপুর সাড়ে ১২টা নাগাদ সার্বিক সূচক কমেছে ২০ দশমিক ৮৫ পয়েন্ট। মোট লেনদেন ছাড়িয়েছে ১০ কোটি ৪৮ লাখ টাকা। গত কার্যদিবস এ সময় পর্যন্ত লেনদেন হয় ১৩ কোটি ৫৯ লাখ টাকা। আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ লেনদেন হয়েছে ১৮৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ৭৬টির। দর অপরিবর্তিত ৩৩টির।