সূচক ও লেনদেন কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে মূল্যসূচক ও লেনদেন দুটোই কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯ দশমিক ৩১ পয়েন্ট কমে ৪৬৮৯ দশমিক ৩২ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন এ সূচক কমেছিল ২৫ দশমিক ১০ পয়েন্ট। ডিএসইতে গতকাল ৪৪৮ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৫৫৯ কোটি ২৯ লাখ টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গতকাল সিএসসিএক্স সূচক ১৯ দশমিক ১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৮ হাজার ৭৭৩ দশমিক ৪৫ পয়েন্টে। আগের দিন এ সূচক কমেছিল ৪২ দশমিক ৫১ পয়েন্ট। গতকাল সিএসইতে ২৬ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৪৪ কোটি ২৬ লাখ টাকা।
ডিএসইতে গতকাল ৩২১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ১৭৭টির আর দর অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির। আর সিএসইতে লেনদেন হয়েছে ২৪১টি কোম্পানির শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭০টির, কমেছে ১৩৮টির আর দর অপরিবর্তিত রয়েছে ৩৩টির।
ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সামিট পাওয়ারের শেয়ার। কোম্পানিটির ৩৬ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা সিঙ্গার বাংলাদেশের শেয়ার লেনদেন হয়েছে ১৭ কোটি ৫২ লাখ টাকার।