সূচক ও লেনদেন কমেছে দুই বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের দুই শেয়ারবাজারে গতকাল সোমবার মূল্যসূচক ও লেনদেন কমেছে। এর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৭১৯ পয়েন্টে। আগের কার্যদিবসে এই সূচক কমেছিল ২৩ পয়েন্ট। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৬৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪০৫ পয়েন্টে। ডিএসইতে গতকাল ৩০৫টি প্রতিষ্ঠানের ২৯৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইতে ২৩১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে।

নিজস্ব প্রতিবেদক