সূচক ও লেনদেন কমেছে দেশের পুঁজিবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ার বিভিন্ন পুঁজিবাজারের মতো সূচক কমেছে বাংলাদেশের পুঁজিবাজারেও। আজ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবস লেনদেন কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। অপরদিকে সূচক কমলেও লেনদেন বেড়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)।

বেশির ভাগ শেয়ার ও ইউনিটের দর কমেছে আজ দুই পুঁজিবাজারেই।

আজ লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ১৯ দশমিক ০৮ পয়েন্ট কমে হয়েছে ৪৬৭১ পয়েন্ট। গতকাল ডিএসইএক্স সূচক ১ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে হয় ৪৬৯১ পয়েন্ট। আজ মোট লেনদেন হয়েছে ৫৫৪ কোটি ৯৫ লাখ টাকা, যা গতকালের চেয়ে প্রায় ৮৯ কোটি টাকা কম। গত কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৬৪৩ কোটি ৭০ লাখ টাকা

ডিএসইতে আজ সবচেয়ে বেশি লেনদেন হওয়া শীর্ষ ১০ কোম্পানি হলো স্কয়ার ফার্মা, অরিয়ন ইনফিউশন, কনফিডেন্স সিমেন্ট, শাশা ডেনিমস, বাংলাদেশ স্টিল রি রোলিং মিলস লিমিটেড, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, ফরচুন, গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো, পাওয়ার গ্রিড ও পেনিনসুলা। ডিএসইতে আজ ৩২২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৮৭টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৯১টির। অপরিবর্তিত ৪৪টির দাম।

অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও আজ সার্বিক সূচক কমেছে ৪১ দশমিক ৪৪ পয়েন্ট। আজ মোট লেনদেন হয়েছে ৪১ কোটি ১৫ লাখ টাকা, যা গতকালের চেয়ে ৪ কোটি টাকা বেশি। গত কার্যদিবসে মোট লেনদেনের পরিমাণ ছিল ৩৭ কোটি ১৯ লাখ টাকা। আজ হাতবদল হওয়া ২৩৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ১৪২টির, অপরিবর্তিত ৩১টির।