সূচক ও লেনদেন কমেছে শেয়ারবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেয়ারবাজার
শেয়ারবাজার

দরপতন অব্যাহত আছে শেয়ারবাজারে। আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস লেনদেন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৪৮ পয়েন্ট, অবস্থান করছে ৪ হাহার ৬৫০ পয়েন্টে। এই নিয়ে গত তিন কার্যদিবসে এই সূচকটি দর হারাল ১০৮ পয়েন্ট।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসআই) সার্বিক সূচক সিএএসপিআই আজ কমেছে ১১৭ পয়েন্ট।

সূচকের পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণও। ডিএসইতে আজ মোট লেনদেন হয়েছে ৬০০ কোটি ৫৬ লাখ টাকা। গত কার্যদিবস লেনদেনের পরিমাণ ছিল ৬৬৮ কোটি ৪৫ লাখ টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৩টির, কমেছে ২০১টির, অপরিবর্তিত আছে ৫১টির দর।

ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো ভিএফএস থ্রেড ডায়িং লিমিটেড, গ্রামীণফোন, ওরিয়ন ফার্মা, কনফিডেন্স সিমেন্ট, এসকে ট্রিমজ, বাংলাদেশ স্টিল রি রোলিং মিলস লিমিটেড, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড, গোল্ডেন বাংলাদেশ অ্যাগ্রো বাংলাদেশ লিমিটেড, সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসইতে আজ দরবৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো ভিএফএস থ্রেড ডায়িং লিমিটেড, গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড, কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড, সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, প্যাসিফিক ডেনিমস লিমিটেড, বিকন ফার্মা, সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও মেট্রো স্পিনিং।

ডিএসইতে আজ দর কমার শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো নর্দান জুট ম্যানুফ্যাকচারিং লিমিটেড, গ্রামীণফোন, হাক্কানি পাল্প, জনতা ইনস্যুরেন্স, লিগ্যাসি ফুটওয়্যার, এমআই সিমেন্ট, তুংঘাই, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড, পূরবী জেনারেল ইনস্যুরেন্স লিমিটেড ও জিকিউ বলপেন।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এক হাজার কোটি টাকা পরিশোধের পর বাকি এক হাজার কোটি টাকা পরিশোধে তিন মাস সময় পেয়েছে গ্রামীণফোন। এ সংবাদের পর আজ পুঁজিবাজারে টেলিকম খাতের এ কোম্পানির শেয়ারের দাম গতকালের চেয়ে কমেছে ২১ টাকা ২০ পয়সা। লেনদেন শেষে টেলিকম খাতের এই কোম্পানিটির শেয়ারের দর দাঁড়িয়েছে ২৯৮ টাকা ৪০ পয়সা। গতকাল দিন শেষে গ্রামীণফোনের শেয়ারের দাম ৩১৯ টাকা ৬০ পয়সায় ওঠে।

অন্যদিকে, সিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৩টির, কমেছে ১৯৫টির এবং অপরিবর্তিত আছে ১৬টির দর।