সূচক ও লেনদেন কমেছে শেয়ারবাজারে
সপ্তাহের প্রথম কার্যদিবসেই সূচকের বড় দরপতন হয়েছে শেয়ারবাজারে। আজ রোববার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৮৪ পয়েন্ট। সূচকটি অবস্থান করছে ৬ হাজার ৭৮৩ পয়েন্টে।
ডিএসইতে আজ লেনদেন হয়েছে ৭৮৬ কোটি ২১ লাখ টাকার, যা গত কার্যদিবসের চেয়ে কম। গত কার্যদিবস লেনদেনের পরিমাণ ছিল ৮০৭ কোটি ৪০ লাখ টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ২৬৬টির, অপরিবর্তিত আছে ২৫টির দর।
লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো বেক্সিমকো লিমিটেড, ওয়ান ব্যাংক লিমিটেড, সোনালী পেপার, ফরচুন শুজ, অ্যাকটিভ ফাইন, সেনাকল্যাণ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড, আইএফআইসি, বিএটিবিসি, জেনেক্স ইনফয়েস লিমিটেড ও পিপল ইনস্যুরেন্স।
দর বাড়ার শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো ইস্টার্ন ইনস্যুরেন্স, এশিয়া ইনস্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সোনালী পেপার, রেনউইক, প্রভাতি ইনস্যুরেন্স, ইস্টার্ন লুব্রিকেন্ট ও পিপল ইনস্যুরেন্স।
গত কার্যদিবস লেনদেন শেষে ডিএসইতে ডিএসইএক্স সূচক ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৬ হাজার ৮৬৮ পয়েন্টে।
অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৩৩৭ পয়েন্ট। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ২০৪টির, অপরিবর্তিত আছে ১৮টির দর।