সূচক ও লেনদেন দুইই বেড়েছে পুঁজিবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচক ও লেনদেনে ইতিবাচক প্রবণতায় আজ সোমবার শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এতে সূচক বেড়েছে। পাশাপাশি লেনদেন বেড়েছে দুই বাজারে।

ডিএসইতে সূচক বেড়েছে ৫ পয়েন্ট
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক আজ ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪,৫৫৪ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। ইতিবাচক এই প্রবণতা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।

আজ ডিএসইতে ২৮৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১২৯টির দাম বেড়েছে, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৫০১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে সাত কোটি টাকা বেশি। গতকাল এ বাজারে ৪৯৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
সিএসইতে সূচক বেড়েছে ৪২ পয়েন্ট
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৮১ পয়েন্টে।
সিএসইতে আজ ২০৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৬৯টির দাম বেড়েছে। কমেছে ১০৫টির আর অপরিবর্তিত রয়েছে ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ৩৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে চার কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ৩৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইতে লেনদেনে শীর্ষে গ্রামীণফোন
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে রয়েছে গ্রামীণফোন। আজ প্রতিষ্ঠানটির ৩৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে তুংহাই নিটিং অ্যান্ড ডাইং, বেক্সিমকো, সামিট পাওয়ার, বেক্সিমকো ফার্মা, এমজেএল বিডি, লাফার্জ সুরমা সিমেন্ট, এসিআই, গোল্ডেন সন, অগ্নি সিস্টেমস প্রভৃতি।